আপনি অবশ হলি, তবেবল দিবি তুই কারে?
আপনি অবশ হলি, তবেবল দিবি তুই কারে? উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে॥ করিস নে লাজ, করিস নে ভয়,আপনাকে তুই করে নে জয়— সবাই তখন সাড়া দেবেডাক দিবি তুই যারে॥ বাহির যদি হলি পথেফিরিস নে আর কোনোমতে, থেকে থেকে পিছন-পানে চাস নে বারে বারে। নেই যে রে ভয় ত্রিভুবনে,ভয় শুধু তোর নিজের মনে— অভয়চরণ শরণ ক’রেবাহির হয়ে যা রে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).