আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!

Rabindranath Tagore

আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!
খুলে দেখ্ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন।
মুক্তি আজিকে নাই কোনো ধারে,আকাশ সেও যে বাঁধে কারাগারে,
বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ।
ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার— আপনারে ফেল্ দূরে—
সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে।
শূন্য করিয়া রাখ্ তোর বাঁশি,বাজাবার যিনি বাজাবেন আসি—
ভিক্ষা না নিবি, তখনি জানিবিভরা আছে তোর ধন।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).