আপনাকে এই জানা আমার ফুরাবে না
আপনাকে এই জানা আমার ফুরাবে না। এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। কত জনম-মরণেতে তোমারি ওই চরণেতে আপনাকে যে দেব, তবু বাড়বে দেনা। আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণের হাটে। ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করব যতই বেচা কেনা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).