আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পারি সাড়া॥ এই-যে বিপুল ঢেউ লেগেছেতোর মাঝেতে উঠুক নেচে; সকল পরান দিক-না নাড়া॥ বোস্-না ভ্রমর, এই নীলিমায় আসন লয়ে অরুণ-আলোর স্বর্ণরেণু-মাখা হয়ে। যেখানেতে অগাধ ছুটিমেল সেথা তোর ডানাদুটি, সবার মাঝে পারি ছাড়া॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).