আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া

Rabindranath Tagore

আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া,
বুকের মাঝে বিশ্বলোকের পারি সাড়া॥
এই-যে বিপুল ঢেউ লেগেছেতোর মাঝেতে উঠুক নেচে;
সকল পরান দিক-না নাড়া॥
বোস্-না ভ্রমর, এই নীলিমায় আসন লয়ে
অরুণ-আলোর স্বর্ণরেণু-মাখা হয়ে।
যেখানেতে অগাধ ছুটিমেল সেথা তোর ডানাদুটি,
সবার মাঝে পারি ছাড়া॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).