আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি
আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি বিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া। শোনাতে তোরে মনের ব্যথা শুনিতে তোর মনের কথা পাগল হয়ে মধুপ কভু আসে না হেথা ছুটিয়া। মলয় তব প্রণয়-আশে ভ্রমে না হেথা আকুল শ্বাসে, পায় না চাঁদ দেখিতে তোর শরমে-মাখা মুখানি। শিয়রে তোর বসিয়া থাকি মধুর স্বরে বনের পাখি লভিয়া তোর সুরভিশ্বাস যায় না তোরে বাখানি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).