আঁধার রজনী পোহালো,জগত পূরিল পুলকে
আঁধার রজনী পোহালো,জগত পূরিল পুলকে। বিমল প্রভাতকিরণেমিলিল দ্যুলোকে ভূলোকে॥ জগত নয়ন তুলিয়াহৃদয়দুয়ার খুলিয়া হেরিছে হৃদয়নাথেরেআপন হৃদয়-আলোকে॥ প্রেমমুখহাসি তাঁহারিপড়িছে ধরার আননে— কুসুম বিকশি উঠিছে,সমীর বহিছে কাননে। সুধীরে আঁধার টুটিছে,দশ দিক ফুটে উঠিছে— জননীর কোলে যেন রেজাগিছে বালিকা বালকে॥ জগত যে দিকে চাহিছেসে দিকে দেখিনু চাহিয়া, হেরি সে অসীম মাধুরীহৃদয় উঠিছে গাহিয়া। নবীন আলোকে ভাতিছে,নবীন আশায় মাতিছে, নবীন জীবন লভিয়াজয়-জয় উঠে ত্রিলোকে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).