আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে

Rabindranath Tagore

আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে।
বলে শুধু, বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে॥
আমি যে তোর আলোর ছেলে,
আমারসামনে দিলি আঁধার মেলে,
মুখ লুকালি— মরি আমি সেই খেদে॥
অন্ধকারে অস্তরবির লিপি লেখা,
আমারে তার অর্থ শেখা।
তোরপ্রাণের বাঁশির তান সে নানা
সেই আমারই ছিল জানা,
আজমরণ-বীণার অজানা সুর নেব সেধে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).