আনন্দধ্বনি জাগাও গগনে
আনন্দধ্বনি জাগাও গগনে। কে আছ জাগিয়া পুরবে চাহিয়া, বলো ‘উঠ উঠ’ সঘনেগভীরনিদ্রাগমনে॥ হেরো তিমিররজনী যায় ঐ, হাসে উষা নব জ্যোতির্ময়ী— নব আনন্দে, নব জীবনে, ফুল্ল কুসুমে, মধুর পবনে, বিহগকলকূজনে॥ হেরো আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচল-পথে, কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুণরথে— চলো যাই কাজে মানবসমাজে,চলো বাহিরিয়া জগতের মাঝে— থেকো না অলস শয়নে, থেকো না মগন স্বপনে॥ যায়লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায়। ওইদূর হয় শোক সংশয় দুঃখ স্বপনপ্রায়। ফেলো জীর্ণ চীর,পরো নব সাজ, আরম্ভ করো জীবনের কাজ— সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).