আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি
আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি, তুমি হে মহাসুন্দর, জীবননাথ॥ শোকে দুখে তোমারি বাণীজাগরণ দিবে আনি, নাশিবে দারুণ অবসাদ॥ চিত মন অর্পিনু তব পদপ্রান্তে– শুভ্র শান্তিশতদল-পুণ্যমধু-পানে চাহি আছে সেবক, তব সুদৃষ্টিপাতে কবে হবে এ দুখরাত প্রভাত॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).