আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার
আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার তুমি সদা নিকটে আছ বলে॥ স্তব্ধঅবাক নীলাম্বরে রবি শশী তারা গাঁথিছে হে শুভ কিরণমালা॥ বিশ্বপরিবার তোমার ফেরে সুখে আকাশে, তোমার ক্রোড় প্রসারিত ব্যোমে ব্যোমে। আমি দীন সন্তান আছি সেই তব আশ্রয়ে তব স্নেহমুখপানে চাহি চিরদিন॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).