আমরা ঝ’রে-পড়া ফুলদল ছেড়ে এসেছি ছায়া-করা বনতল
আমরা ঝ’রে-পড়া ফুলদল ছেড়ে এসেছি ছায়া-করা বনতল- ভুলায়ে নিয়ে এল মায়াবী সমীরণে। মাধবীবল্লরী করুণ কল্লোলে পিছন-পানে ডাকে কেন ক্ষণে ক্ষণে। মেঘের ছায়া ভেসে চলে চির-উদাসী স্রোতের জলে— দিশাহারা পথিক তারা মিলায় অকূল বিস্মরণে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).