আমরা দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলা সব যত
আমরা দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলা সব যত— বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো। সূর্য ওঠার আগে মন আমাদের জাগে— বাতাস থেকে ভোৱ-বেলাকার সুর ধরি সব কত। কে দেয় রে হাতছানি নীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝি জানি। পথ যে চলে বেঁকে বেঁকে অলখ-পানে ডেকে ডেকে ধরা যারে যায় না তারি ব্যাকুল খোঁজেই রত।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).