আমরা বসব তোমার সনে

Rabindranath Tagore

আমরা বসব তোমার সনে—
তোমার শরিক হব রাজার রাজা,
তোমার আধেক সিংহাসনে।
তোমারদ্বারী মোদের করেছে শির নত—
তারা জানে না যে মোদের গরব কত।
তাই বাহির হতে তোমায় ডাকি,
তুমি ডেকে লও গো আপন জনে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).