আমিযাব না গো অমনি চলে।মালা তোমার দেব গলে

Rabindranath Tagore

আমিযাব না গো অমনি চলে।মালা তোমার দেব গলে॥
অনেক সুখে অনেক দুখে তোমার বাণী নিলেম বুকে,
ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥
কিছু হল, অনেক বাকি।ক্ষমা আমায় করবে না কি।
গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই—
সে সুর আমার রইল ঢাকা নয়নজলে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).