আমিতোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা

Rabindranath Tagore

আমিতোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা—
তবেআমার মানবজন্ম কেন বঞ্চিত করা।
পবিত্র জানি যে তুমি পবিত্র জন্মভূমি,
মানবকন্যা আমি যে ধন্যা প্রাণের পুণ্যে ভরা।
কোন স্বর্গের তরে ওরাতোমায় তুচ্ছ করে
রহি তোমার বক্ষোপরে।
আমি যে তোমারি আছি নিতান্ত কাছাকাছি,
তোমার মোহিনীশক্তি দাও আমারে হৃদয়প্রাণহরা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).