আমিসব নিতে চাই,সব-নিতে ধাই রে

Rabindranath Tagore

আমিসব নিতে চাই,সব-নিতে ধাই রে।
আমি আপনাকে, ভাই,মেলব যে বাইরে।

পালে আমার লাগল হাওয়া,হবে আমার সাগর-যাওয়া,
খাটে তরী নাই বাঁধা নাই রে।
সুখে দুখে বুকের মাঝেপথের বাঁশি কেবল বাজে,
সকল কাজে শুনি যে তাই রে।
পাগ্‌লামি আজ লাগল পাখায়,পাখি কি আর থাকবে শাখায়।
দিকে দিকে সাড়া যে পাই রে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).