আমিরূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব
আমিরূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব। আমিহাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব। ভরাব না ভূষণভারে,সাজাব না ফুলের হারে— প্রেমকে আমার মালা ক’রে গলায় তোমার দোলাব। জানবে না কেউ কোন্ তুফানে তরঙ্গদল নাচবে প্রাণে, চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).