আমিকী ব’লে করিব নিবেদন
আমিকী ব’লে করিব নিবেদন আমার হৃদয় প্রাণ মন॥ চিত্তে আসি দয়া করিনিজে লহো অপহরি, করো তারে আপনারি ধন—আমার হৃদয় প্রাণ মন॥ শুধু ধূলি, শুধু ছাই,মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণস্পর্শে তব পরশরতন! তোমারি গৌরবে যবেআমার গৌরব হবে সব তবে দিব বিসর্জন— আমার হৃদয় প্রাণ মন॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).