আমিজেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায়
আমিজেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায় হে— আমিযেতে চাই তব পথপানে, কত বাধা পায় পায় হে॥ চারি দিকে হেরো ঘিরিছে কারা, শত বাঁধনে জড়ায় হে— আমিছাড়াতে চাহি, ছাড়ে না কেন গো ডুবায়ে রাখে মায়ায় হে॥ দাও ভেঙে দাও এ ভবের সুখ, কাজ নেই এ খেলায় হে। আমিভুলে থাকি যত অরোধের মতো বেলা বহে তত যায় হে॥ হানো তব বাজ হৃদয়গহনে, দুখানল জ্বালো তায় হে— নয়নের জলে ভাসায়ে আমারে সে জল দাও মুছায়ে হে॥ শূন্য করে দাও হৃদয় আমার, আসন পাতো সেথায় হে— তুমি এসো এসো, নাথ হয়ে বোসো, ভুলো না আর আমায় হে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).