আমিই শুধু রইনু বাকি
আমিই শুধু রইনু বাকি। যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি। আমার ব’লে ছিল যারা আর তো তারা দেয় না সাড়া— কোথায় তারা, কোথায় তারা, কেঁদে কেঁদে কারে ডাকি। বল্ দেখি মা, শুধাই তোরে— আমার কিছু রাখলি নে রে, আমি কেবল আমায় নিয়ে কোন্ প্রাণেতে বেঁচে থাকি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).