আমিহৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে

Rabindranath Tagore

আমিহৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে,
তোমারসেথায় চরণ পড়ে।
তাই তো আমার সকল পরান কাঁপছে ব্যথার ভরে গো,
কাঁপছে থরোথরে॥
ব্যথাপথের পথিক তুমি,চরণ চলে ব্যথা চূমি—
কাঁদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো,
চিরজীবন ধ’রে॥
নয়নজলের বন্যা দেখে ভয় করি নে আর,
আমিভয় করি নে আর।
মরণ-টানে টেনে আমায় করিয়ে দেবে পার,
আমিতরব পারাবার।

ঝড়ের হাওয়া আকুল গানেবইছে আজি তোমার পানে—
ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি ঠেকব চরণ-’পরে,
আমিবাঁচব চরণ ধরে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).