আমিফিরব না রে, ফিরব না আর, ফিরব না
আমিফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে— এমনহাওয়ার মুখে ভাসল তরী— কূলেভিড়ব না আর, ভিড়ব না রে। ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে,তাই খুঁটে আজ মরব কি রে— এখনভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি বেড়াঘিরব না আর, ঘিরব না রে। ঘাটের রশি গেছে কেটে,কাঁদব কি তাই বক্ষ ফেটে— এখনপালের রশি ধরব কষি, এ রশিছিঁড়ব না আর, ছিঁড়ব না রে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).