আমিচিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী

Rabindranath Tagore

আমিচিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী।
তুমিথাক সিন্ধুপারে ওগো বিদেশিনী।
তোমায়দেখেছি শারদপ্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে,
তোমায়দেখেছি হৃদি-মাঝারে ওগো বিদেশিনী।
আমিআকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান,
আমিতোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী।
ভুবন ভ্রমিয়া শেষে আমিএসেছি নূতন দেশে,
আমিঅতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).