আমি যে গান গাই জানি নে সে কার

Rabindranath Tagore

আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে।
যবে জাগে মনে অকারণে চঞ্চল হাওয়ায়, প্রবাসী পাখি উড়ে যায়—
সুর যায় ভেসে কার উদ্দেশে।
ওই মুখপানে চেয়ে দেখি—
তুমি সে কি অতীত কালের স্বপ্ন এলে
নূতন কালের বেশে।
কভু জাগে মনে আজও যে জাগে নি এ জীবনে
গানের খেয়া সে মাগে আমার তীরে এসে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).