আমি তোমায় যতশুনিয়েছিলেম গান

Rabindranath Tagore

আমি তোমায় যতশুনিয়েছিলেম গান
তার বদলে আমিচাই নে কোনো দান।

ভুলবে সে গান যদি নাহয় যেয়ো ভুলে
উঠবে যখন তারাসন্ধ্যাসাগরকূলে,
তোমার সভায় যবে করব অবসান
এই ক’দিনের শুধুএই ক’টি মোর তান॥
তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে
সেই কথাটি তুমিভুলবে কেমন করে?
সেই কথাটি, কবি, পড়বে তোমার মনে
বর্ষামুখর রাতে,ফাগুন-সমীরণে—
এইটুকু মোর শুধুরইল অভিমান
ভুলতে সে কি পার ভুলিয়েছ মোর প্রাণ॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).