আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী। আমি সকল দাগে হব দাগি। তোমার পথের কাঁটা করব চয়ন, যে তোমার ধুলার শয়ন সেথা আঁচল পাতব আমার— তোমার রাগে অনুরাগী। আমিশুচি-আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).