আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন
আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে— তারি দানে দাবি আমার যার অধিকার আমার দানে॥ যে আমারে চিনতে পারেসেই চেনাতেই চিনি তারে গো— একই আলো চেনার পথেতার প্রাণে আর আমার প্রাণে॥ আপন মনের অন্ধকারে ঢাকল যারা আমিতাদের মধ্যে আপনহারা। ছুইয়ে দিল সোনার কাঠি,ঘুমের ঢাকা গেল কাটি গো— নয়ন আমার ছুটেছে তারআলো-করা মুখের পানে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).