আমি কান পেতে রইও আমার আপনহৃদয়গহন-দ্বারেবারে বারে

Rabindranath Tagore

আমি কান পেতে রইও আমার আপনহৃদয়গহন-দ্বারেবারে বারে
কোন্ গোপনবাসীর কান্নাহাসিরগোপন কথা শুনিবারে—বারে বারে॥
ভ্রমর সেথা হয় বিবাগিনিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারেবারে বারে॥
কে সে মোরকেই বা জানে,কিছু তারদেখি আভা।
কিছু পাই অনুমানে,কিছু তারবুঝি না বা।
মাঝে মাঝে তার বারতাআমার ভাষায় পায় কি কথা রে,
ও সে আমায় জানি পাঠায় বাণীগানের তানে লুকিয়ে তারেবারে বারে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).