আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ

Rabindranath Tagore

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ।
সে তো এল না যারে সঁপিলাম এই প্রাণ মন দেহ।
সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহগীত গাহে।
যার বাঁশরিধ্বনি শুনিয়ে আমি ত্যজিলাম গেহ।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).