আমি দীন, অতি দীন

Rabindranath Tagore

আমি দীন, অতি দীন-
কেমনে শুধিব, নাথ হে, তব করুণাঋণ॥
তব মেহ শত ধারে ডুবাইছে সংসারে,
তাপিত হৃদিমাঝে ঝরিছে নিশিদিন॥
হৃদয়ে যা আছে দিব তব কাছে,
তোমারি এ প্রেম দিব তোমায়ে-
চিরদিন তব কাজে বহিব জগতমাঝে,
জীবন করেছি তোমার চরণতলে লীন॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).