আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা
আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা তবনব প্রভাতের নবীন-শিশির-ঢালা। হেরো শরমে-জড়িত কত-না গোলাপ কত-না গরবি করবী, ওগো, কতনা কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা। ওগো, অমল শরত-শীতল-সমীর বহিছে তোমারি কেশে, ওগো, কিশোর-অরুণ-কিরণ তোমার অধরে পড়েছে এসে। তবঅঞ্চল হতে বনপথে ফুল যেতেছে পড়িয়া ঝরিয়া— ওগো, অনেক কুন্দ অনেক শেফালি ভরেছে তোমার ডালা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).