আমি আশায় আশায় থাকি

Rabindranath Tagore

আমি আশায় আশায় থাকি।
আমার তৃষিত-আকুল আঁখি।
ঘুমে-জাগরণে-মেশা প্রাণে স্বপনের নেশা—
দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি।
বনে বনে করে কানাকানি অশ্রুত বাণী,
কী গাহে পাখি।
কী কব না পাই ভাষা, মোর জীবন বুঙিন কুয়াশা
ফেলেছে ঢাকি।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).