আমায়ভুলতে দিতে নাইকো তোমার ভয়

Rabindranath Tagore

আমায়ভুলতে দিতে নাইকো তোমার ভয়।
আমারভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয়॥
দূরে গিয়ে বাড়াই যে ঘুর,সে দূর শুধু আমারি দূর—
তোমার কাছে দূর কভু দূর নয়॥
আমারপ্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে,
তোমারবসন্তবায় নাই কি গো তাই বলে!
এই খেলাতে আমার সনেহার মানো যে ক্ষণে ক্ষণে—
হারের মাঝে আছে তোমার জয়॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).