আমায়।অভিমানের বদলে আজ নেব তোমার মালা
আমায়।অভিমানের বদলে আজ নেব তোমার মালা। নিশিশেষে শেষ করে দিই চোখের জলের পালা। আমারকঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে, তোমারচরণ দেবে তারে মধুর পরশ পাষাণ-গালা। ছিলআমার আঁধারখানি, তারে তুমিই নিলে টানি, তোমারপ্রেম এল যে আগুন হয়ে— করল তারে আলা। সেই-যেআমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি, তারেউজাড় করে সাজিয়ে দিলেম তোমার বরণডালা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).