আমায়বোলো না গাহিতে বোলো না
আমায়বোলো না গাহিতে বোলো না। এ কিশুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?। এ যেনয়নের জল, হতাশের শ্বাস,কলঙ্কের কথা, দরিদ্রের আশ, এ যেবুক-ফাটা দুখে গুমরিছে বুকে গভীর মরমবেদনা। এ কিশুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?। এসেছি কি হেথা যশের কাঙালিকথা গেঁথে গেঁথে নিতে করতালি— মিছে কথা কয়ে, মিছে যশ লয়ে, মিছে কাজে নিশিযাপনা! কে জাগিবে আজ, কে করিবে কাজ,কে ঘুচাতে চাহে জননীর লাজ— কাতরে কাঁদিবে, মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা? এ কিশুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).