আমায় বাঁধবে যদি কাজের ডোরে
আমায় বাঁধবে যদি কাজের ডোরে কেনপাগল কর এমন ক’রে? বাতাস আনে কেন জানি কোন্ গগনের গোপন বাণী, পরানখানি দেয় যে ভ’রে। সোনার আলো কেমনে হে, রক্তে নাচে সকল দেহে। কারে পাঠাও ক্ষণে ক্ষণে আমার খোলা বাতায়নে, সকল হৃদয় লয় যে হ’রে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).