আমারযে দিন ভেসে গেছে চোখের জলে

Rabindranath Tagore

আমারযে দিন ভেসে গেছে চোখের জলে
তারিছায়া পড়েছে শ্রাবণগগনতলে।
সে দিন যে রাগিণী গেছে থেমে,অতল বিরহে নেমেগেছে থেমে,
আজিপুবের হাওয়ায় হাওয়ায়হায় হায় হায় রে
কাঁপন ভেসে চলে।
নিবিড় সুখে মধুর দুখে জড়িত ছিল সেই দিন—
দুই তারে জীবনের বাঁধা ছিল বীন।
তার ছিঁড়ে গেছে কবেএকদিন কোন্ হাহারবে,
সুর হারায়ে গেল পলে পলে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).