আমারযে আসে কাছে, যে যায় চলে দূরে

Rabindranath Tagore

আমারযে আসে কাছে, যে যায় চলে দূরে,
কভুপাই বা কভু না পাই যে বন্ধুরে,
যেনএই কথাটি বাজে মনের সুরে—
তুমি আমার কাছে এসেছ।
কভুমধুর রসে ভরে হৃদয়খানি,
কভুনিঠুর বাজে প্রিয়মুখের বাণী,
তবুনিত্য যেন এই কথাটি জানি—
তুমি স্নেহের হাসি হেসেছ॥
ওগো,কভু সুখের কভু দুখের দোলে
মোরজীবন জুড়ে কত তুফান তোলে,
যেনচিত্ত আমার এই কথা না ভোলে—
তুমি আমায় ভালোবেসেছ।
যবেমরণ আসে নিশীথে গৃহদ্বারে
যবেপরিচিতের কোল হতে সে কাড়ে,
যেনজানি গো সেই অজানা পারাবারে
এক তরীতে তুমিও ভেসেছ॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).