আমারসত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও
আমারসত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও, আমায়আনন্দে ভাসাও॥ না চাহি তৰ্ক না চাহি যুক্তি,না জানি বন্ধ না জানি মুক্তি, তোমারবিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও॥ সকল বিশ্ব ডুবিয়া যাক শান্তিপাথারে, সব সুখ দুখ থামিয়া যাক হৃদয়মাঝারে। সকল বাক্য সকল শব্দসকল চেষ্টা হউক স্তব্ধ— তোমারচিত্তজয়িনী বাণী আমার অন্তরে শুনাও॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).