আমারসকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন

Rabindranath Tagore

আমারসকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন—
আমারব্যথার পূজা হয় নি সমাপন।
যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে,
সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে,
তখন আপন শেষ শিখাটি জালবে এ জীবন—
আমারব্যথার পূজা হবে সমাপন।
অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে,
মনের মাঝে উঠেছে আজ ভ’রে।
যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা,
অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন—
আমারব্যথার পূজা হবে সমাপন।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).