আমারসকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন
আমারসকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন— আমারব্যথার পূজা হয় নি সমাপন। যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে, সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জালবে এ জীবন— আমারব্যথার পূজা হবে সমাপন। অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভ’রে। যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা, অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন— আমারব্যথার পূজা হবে সমাপন।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).