আমারপথে পথে পাথর ছড়ানো
আমারপথে পথে পাথর ছড়ানো। তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো॥ আমার বাঁশি তোমার হাতেফুটোর পরে ফুটো তাতে— তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো॥ তোমার হাওয়া যখন জাগেআমার পালে বাধা লাগে— এমন করে গায়ে প’ড়ে-সাগর-তরানো। ছাড়া পেলে একেবারেরথ কি তোমার চলতে পারে— তোমার হাতে আমার ঘোড়া লাগাম পরানো॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).