আমারপথে পথে পাথর ছড়ানো

Rabindranath Tagore

আমারপথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো॥
আমার বাঁশি তোমার হাতেফুটোর পরে ফুটো তাতে—
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো॥
তোমার হাওয়া যখন জাগেআমার পালে বাধা লাগে—
এমন করে গায়ে প’ড়ে-সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারেরথ কি তোমার চলতে পারে—
তোমার হাতে আমার ঘোড়া লাগাম পরানো॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).