আমারপ্রাণের মাঝে সুধা আছে, চাও কি

Rabindranath Tagore

আমারপ্রাণের মাঝে সুধা আছে, চাও কি—
হায় বুঝি তার খবর পেলে না।
পারিজাতের মধুর গন্ধ পাও কি—
হায় বুঝি তার নাগাল মেলে না॥
প্রেমের বাদল নামল, তুমি জানো না হায় তাও কি।
আজমেঘের ডাকে তোমার মনের ময়ুরকে নাচাও কি।

আমিসেতারেতে তার বেঁধেছি,আমিসুরলোকের সুর সেধেছি,
তারিতানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি—
হায় আসরেতে বুঝি এলে না।
ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি!
আজঝুলনদিনে দোলন লাগে,তোমারপরান হেলে না॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).