আমারনয়ন-ভুলানো এলে
আমারনয়ন-ভুলানো এলে, আমিকী হেরিলাম হৃদয় মেলে। শিউলিতলার পাশে পাশেঝরা ফুলের রাশে রাশে শিশির ভেজা ঘাসে ঘাসেঅরুণরাঙা চরণ ফেলে নয়ন-ভুলানো এলে। আলোছায়ার আঁচলখানি লুটিয়ে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কী কথা কয় মনে মনে। তোমায় মোরা করব বরণ,মুখের ঢাকা করো হরণ, ওইটুকু ওই মেঘাবরণদু হাত দিয়ে ফেলো ঠেলে। বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশবীণার তারে তারে জাগে তোমার আগমনী। কোথায় সোনার নূপুর বাজে,বুঝি আমার হিয়ার মাঝে সকল ভাবে সকল কাজেপাষাণ-গালা সুধা ঢেলে— নয়ন-ভুলানো এলে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).