আমারনিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে
আমারনিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে। আমার ঘর বলে, ‘তুই কোথায় যাবি, বাইরে গিয়ে সব খোয়াবি!’ আমার প্রাণ বলে, ‘তোর যা আছে সব যাক্-না উড়ে পুড়ে।’ ওগো, যায় যদি তো যাক্-না চুকে, সব হারাব হাসিমুখে— আমি এই চলেছি মরণসুধা নিতে পরান পূরে। ওগো, আপন যারা কাছে টানে এ রস তারা কেই বা জানে— আমার বাঁকা পথের বাঁকা সে যে ডাক দিয়েছে দূরে। এবার বাঁকার টানে সোজার বোঝা পড়ুক ভেঙে-চুরে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).