আমারমন তুমি, নাথ, লবে হ’রে

Rabindranath Tagore

আমারমন তুমি, নাথ, লবে হ’রে
আমিআছি বসে সেই আশা ধরে।
নীলাকাশে ওই তারা ভাসে,নীরব নিশীথে শশী হাসে,
আমারদু নয়নে বারি আসে ভরে—আছি আশা ধরে।
স্থলে জলে তব ধূলিতলে,তরুলতা তব ফুলে ফলে,
নরনারীদের প্রেমডোরে,
নানা দিকে দিকে নানা কালে,নানা সুরে সুরে নানা তালে
নানা মতে তুমি লবে মোরে—আছি আশা ধরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).