আমারমন বলে ‘চাই, চা ই, চাই গো— যারে

Rabindranath Tagore

আমারমন বলে ‘চাই, চা ই, চাই গো— যারে নাহি পাই গো’।
সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে—
‘নাই, না ই নাই গো’।
হারিয়ে যেতে হবে,
আমায় ফিরিয়ে পাব তবে।
সন্ধ্যাতারা যায় যে চলে ভোরের তারায় জাগবে ব’লে—
বলে সে ‘যা ই, যা ই, যাই গো’।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).