আমারেবাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে

Rabindranath Tagore

আমারেবাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে।
আমি যেবন্দী হতে সন্ধি করি সবার কাছে।
সন্ধ্যা-আকাশ বিনা ভোরে বাঁধল মোরে গো,
নিশিদিন বন্ধহারা নদীর ধারা আমায় যাচে।
যে কুসুমআপনি ফোটে, আপনি ঝরে, রয় না ঘরে গো—
তারা যেসঙ্গী আমার, বন্ধু আমার, চায় না পাছে।
আমারেধরবি ব’লে মিথ্যে সাধা।
আমি যেনিজের কাছে নিজের গানের সুরে বাঁধা।
আপনি যাহার প্রাণ দুলিল, মন ভুলিল গো—
সে মানুষআগুন-ভরা, পড়লে ধরা সে কি বাঁচে।
সে যে ভাই,হাওয়ার সখা, ঢেউয়ের সাথি, দিবারাতি গো
কেবলইএড়িয়ে চলার ছন্দে তাহার রক্ত নাচে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).